• আজ সকাল ৬:১১, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রানির গোপন চিঠি, খোলা যাবে ৬৩ বছর পর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

 

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার সম্পদ, সাঁজ-পোষাক, জীবন যাপন, শাসনামলসহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। এত সব আলোচনার ভিড়ে এবার আলোচনায় এসেছে ৩৬ বছর আগে অস্ট্রেলিয়ার সিডনীবাসিদের উদ্দেশ্যে লেখা চিঠি।

রানি সিডনীবাসীর জন্য কী বার্তা দিয়েছিলেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও ৬৩ বছর। রানির নির্দেশ অনুযায়ী চিঠিটি খোলা যাবে ২০৮৫ সালে। গোপন ওই চিঠিটি খুলতে পারবেন শুধুমাত্র ওই সময়ের মেয়র হিসেবে যিনি দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া ওই চিঠিতে অন্য কেউ হাত দিতে পারবেন না।

১৯৮৬ সালের নভেম্বরে চিঠিটি লেখা শেষ করেন রানি। বর্তমানে রানির লেখা চিঠিটি একটি কাচের বাক্সে সিডনীর ঐতিহাসিক ভবন কুইন ভিক্টোরিয়ায় সংরক্ষিত রয়েছে। এর আগে ভবনটি সংস্কার করা; ১৮৯৮ সালে এলিজাবেথের প্রপিতামহী রানি ভিক্টোরিয়ার নামে ‘কুইন ভিক্টোরিয়া বিল্ডিং’ ভবনটি উদ্বোধন করা হয়।

সিডনির মেয়র আলবানেজ বলেছেন, ‘রানি বলেছেন, ২০৮৫ সালের কোনো একটি দিন বেছে নিয়ে চিঠিটা খুলতে হবে। আর সিডনিবাসীকে আমার বার্তা পড়ে শোনাবেন।’ চিঠির খামে রানির স্বাক্ষর ‘এলিজাবেথ আর’ লেখা আছে।

সিডনির মেয়রকে সম্বোধন করে চিঠির উপরিভাগে বলা হয়েছে, ‘২০৮৫ সালের একটি উপযুক্ত দিন বেছে নিয়ে দয়া করে এই খামটি খুলবেন এবং সিডনির নাগরিকদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন। ’

তবে চিঠির বিষয়বস্তু সম্বন্ধে রানির ব্যক্তিগত কর্মকর্তারাও কিছু জানেন না। শুধু জানা গেছে চিঠিটি খোলার নির্দেশনামার বক্তব্য। ২০১১ সালে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকাবস্থায় রানি দেশটিতে শেষবারের মতো সফরে গিয়েছিলেন। টানা সাত দশকের শাসনামলে মোট ১৬ বার অস্ট্রেলিয়া সফর করেছেন তিনি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ