শায়েস্তাগঞ্জে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার নছরতপুর গ্রামের হাজীবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম। উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হোসেন সান্টুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ জি.কে গউছ। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকারের কবল থেকে মুক্তি এবং আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মরতুজা আহমদ রিপন, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, সহ-সভাপতি কামরুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম কাওছার, মো. আবদুল কাইয়ূম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিজামুল হক বেলাল, মো. আব্দুল হাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুস শহীদ মেম্বার, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি নেতা কাউন্সিলর মো. মাসুক মিয়া, নুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. এংরাজ মেম্বার, সাধারণ সম্পাদক মো. আসকির মেম্বার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, রাব্বির হাসান ছোয়াব, আঃ মজিদ কনাই, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, ব্রাহ্মণডুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, হাসানুর রহমান ইনু, নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মতিউর রহমান মতিন, বিএনপি নেতা মাহমুদ মিয়া, সাইদুল ইসলাম, মো. তৌফিক মিয়া, মো. বাচ্চু মিয়া,আঃ নুর, মহারাজ মিয়া, জসিম মিয়া, আব্দুর রহিম, আব্দুর রউফ, আব্দুল কাদির, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, জেলা যুবদলের সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজিউর রহমান রানা, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শামীম আহমেদ নাছির, মো. আব্দুর রউফ, হাফেজ বাবুল আহমেদ, তোফায়েল আহমেদ মনির, শামীম আহমেদ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. রুশন আলী, উপজেলা যুবদলের সদস্য আরিফ হোসেন খোকন, মো. ইব্রাহিম মিয়া, মো. আক্তার আহমেদ, ফজল মিয়া সরদার, আমিনুল ইসলাম মিন্টু, মো. মাহফুজ মিয়া, নওশাদ ইমরান বাপ্পী, সাহাবুদ্দিন, মো. সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মাসুম, খোকন আহমেদ জয়, জুনায়েদ আহমেদ, আব্দুল বাছির, স্বপন মিয়া, জয়নাল, মো. সুমন, রাজু প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ