শিক্ষকরা সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে বদ্ধ পরিকর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Wednesday, March 16th, 2022 12:30 pm পরিবর্তনের তারিখ: Wednesday, March 16, 2022 12:30 PM

 

প্রেস রিলিজ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে, আজ মার্চ ১৬, ২০২২, বুধবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষা নিয়ে একটি ফলপ্রসূ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারজন দক্ষ শিক্ষক যারা তরুণদের উন্নয়নের জন্য কাজ করতে বদ্ধ পরিকর। কর্মশালাটি পরিচালনা করার দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সায়েদা আক্তার এবং ডিনেটের পক্ষ থেকে আসিফ আহমেদ তন্ময়। প্রকল্পে ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের ভূমিকা নিয়ে কথা বলেন ড. নাজমুল হোসেন। কর্মশালাতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন।

কর্মশালাতে শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সাথে স্বাধীন মত প্রকাশ, ডিজিটাল আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে শিক্ষকরা এই উদ্যোগকে সফল করতে ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল সিটিজেন শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ব্যক্তিগতভাবে নানাবিধ অঙ্গীকার করেন।

কর্মশালাতে সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন-

শিক্ষার্থীদের সহযোগিতার জন্যই আমাদের (শিক্ষকদের) জানতে হবে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষা সম্পর্কে। সঠিকভাবে ইন্টারনেটে বিচরণের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে, ইতিবাচক যে আচরণবিধি আছে তা সকলের কাছে তুলে ধরার জন্য আমাদেরকেই স্বীয় অবস্থান থেকে কাজ করতে হবে।

পাশাপাশি প্রকল্পের অংশ হিসেবে ডিনেট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা ও রাজশাহী জেলার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষা বিষয়ক লার্নিং ও পিয়ার লার্নিং-এর ব্যবস্থা করেছে। শিক্ষার্থীদের সাথে নিয়মিতভাবে এই কার্যক্রম চলবে আগামী কয়েক মাস জুড়ে। এসকল কার্যক্রমের সাথেই চলবে ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!