সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে: কলিম উদ্দিন মিলন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ভয়াবহ বন্যায় এ অঞ্চলের মানুষদের নিঃস্ব করে দিয়েছে। মানুষের ঘরে খাবার নেই।
কৃষকদের ঘরে বীজ নেই। রোপা আমন ধান চাষের জন্যে এই মুহুর্তে কৃষকদের প্রচুর ধান বীজের প্রয়োজন। কিন্তু মানুষের এই দুঃসময়ে সরকার কিছুই করতে পারছেনা। ধানবীজ, সার, গ্যাস-বিদ্যুৎ দিতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে কৃষক ও কৃষিকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। বিএনপি এই দেশের জনগণ, গরীব-দুঃখী, কৃষক-জনতার দল। মানুষের সকল অভাব-অভিযোগ, দুর্যোগ-দুর্বিপাকে বিএনপির নেতা-কর্মীরাই এগিয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরাও সাধ্যমতো কৃষকদের পাশে দাঁড়িয়েছি।
সোমবার ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক-দোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্থ ৫ “শ কৃষকদের মাঝে বীজ বিতরণ করে বিএনপি।
এ উপলক্ষে শহরের একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত বীজ বিতরণী অনুষ্টানে ছাতক পৌর বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্টিত বীজ বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল, জেলা কৃষকদলের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আলম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, বিএনপি নেতা লায়েক শাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান সামছু, পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক সামসুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সুমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সহ-সভাপতি বাকি বিল্লাহ, কৃষকদল নেতা মনির উদ্দিন, ফরিদ আহমেদ, শ্রমিক দল নেতা শফি উদ্দিন, আব্দুস সোবহান, যুবদলের আব্দুল কাইয়ুম, লিজন তালুকদার, ছাত্রদল নেতা আব্দুল বাকি মুহিত প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ