সিলেটে বন্যায় অসহায় মানুষের পাশে বিএনপি রয়েছে: ড. এনামুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২০, ২০২২ ৭:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২০, ২০২২ ৭:১৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, বন্যায় অসহায় মানুষের পাশে বিএনপি রয়েছে। আজ আমরা আপনাদের জন্য সাহায্য, সহযোগিতা করতে এসেছি। ভয়ানক এ বন্যায় সরকারের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনও পাাননি, এটা খুবই দুঃখজনক। সকল দূর্যোগে বেগম খালেদা জিয়া ও বিএনপি জনগনের পাশে ছিল। বেগম খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
তিনি রবিবার বিকাল ৪টার সসয় সোনাতুলা ও বাদাঘাটে খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথাগুলো বলেন।
সিলেট নগরীর সোনাতুলা সিরাজুল ইসলাম মাদ্রাসা ও বাদাঘাট মডেল স্কুল ও কলেজ আশ্রয় কেন্দ্রে বিএনপি নেতৃবৃন্দ রান্না করা খাবার, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, খালেদ আকবর চৌধুরী, আব্দুল আজিজ, সেলিম মিয়া , শহীদুর রহমান বিপ্লব, কাউসার হোসেন রকি, সোহেল আহমদ, সায়েম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপি জনগণের দল। সিলেটের ভয়াবহ বন্যায় বিএনপির নেতাকর্মীরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । সেনাবাহিনী ছাড়া আমরা তেমন সরকারি সাহায্য সহযোগিতার কোনো তৎপরতা দেখতে পাইনি। সিলেটে লাখ লাখ মানুষ বন্যায় যেখানে অসহায় অবস্থায় সেখানে সরকার ভারত থেকে শিল্পী এনে উৎসবের আয়োজন করেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটে বিএনপি বন্যাদূর্গতদের পাশে কাজ করছে।
স্বাধীন খবর ডটকম/আ আ