সিলেট জেলা ও মহানগর কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৭, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৭, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ

সারাদেশে নজিরবিহীন লোডশেডিং এবং জ্বালানীতে অব্যবস্থাপনা, লুণ্ঠন, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যা, অসংখ্য নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল ও মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান হাছান আহমদ পাঠওয়ারী রিপন, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার (তুতু), গিয়াস আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, মাসুক এলাহি, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, জেলা কৃষক দলের সদস্য আব্দুল মজিদ, আলমাছ উদ্দিন চৌধুরী, আব্দুল খালিক, ফয়জুল ইসলাম পীর, বখতিয়ার আহমদ ইমরান, বশির আহমদ মেম্বার, শহিদ আহমদ, শাহিন আহমদ, ফরুক মিয়া, আব্দুস শহিদ মাসুক, বুরহান উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, শাকিল আহমদ খাঁন, শামীম আহমদ, মোহিত হাছান, নুরুল ইসলাম, তাহের আলী সুমন, আব্দুল জব্বার মদই, মানিক মিয়া, ফিরুজ মিয়া, শিপন চন্দ্র, রেজওয়ান আহমদ রনি, নুরুল আমিন, শেখ সুমন, হৃদয় হাছান খোকন, ছামছুল ইসলাম প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ