সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২০, ২০২২ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২০, ২০২২ ১:০৩ অপরাহ্ণ

৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক মানিকুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, কামরান হোসেন হেলাল, রজব আহমদ, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলী আকবর খান, দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ, রুবেল বক্স, প্রভাষক মাকসুদ আলম, আব্দুল আমিন , জাহেদ আহমদ,সাইফুল আলম কোরেশি, আশিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ