সিলেট মহানগর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
Thursday, August 4th, 2022 9:22 pm পরিবর্তনের তারিখ:
Thursday, August 4, 2022 9:22 PM

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বাদ আছর নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ১ম যুগ্মআহবায়ক হুমায়ুন কবির শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পংকী বলেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর দ্রুততার সঙ্গে ১৭টি ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ট কমিটি গঠনেও দ্রুততার সহিত কাজ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে জোরালো অংশগ্রহণের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে সিলেট মহানগর বিএনপি।
দেশের মানুষের ভয়াবহ অর্থনৈতিক দুঃসহ অবস্থা, বিদ্যুৎ, জ্বালানি খাতে চরম অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সভায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজীবুর রহমান নজীব, সদস্য আমির হোসেন, মো. আফজল উদ্দিন, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, মুকুল মুর্শেদ, মো. আবুল কালাম, আক্তার রশীদ ও শামীম মজুমদার প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ