সিলেট মহানগর যুবদলের কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে জরুরী সভা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: Tuesday, August 16th, 2022 11:55 pm পরিবর্তনের তারিখ: Tuesday, August 16, 2022 11:55 PM

 

জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরের কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এর পরিচালনায় অনুষ্টিত হয়।

সভায় দ্রুত সময়ে সিলেট মহানগর যুবদলের সম্মেলন ও কাউন্সিল সম্পুর্ণ করার লক্ষে মহানগর যুবদলের সকল সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহন করা হয়।

এ সময় সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব বলেন, সিলেট মহানগর যুবদলের ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে শীগ্রই সিলেট মহানগর যুবদলের কাউন্সিল সম্পুর্ন হবে। সিলেট মহানগর যুবদল আগামী মাসের প্রথম দিকে সম্মেলন ও কাউন্সিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। কেন্দ্রীয় নির্দেশনা ভিত্তিতে খুব শীগ্রই সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, এটিএম বেলায়েত হোসেন মোহন, নজরুল ইসলাম, আব্দুল্লাহ শফি সাহেদ, এমদাদুল হক স্বপন, এম এ মতিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মির্জা সম্রাট, জয়নুল ইসলাম জনি, মো. ইসহাক আহমদ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!