• আজ সকাল ৭:৪৬, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৪ দলীয় জোটের সরিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক প্রধান দলগুলোর মধ্যে ৫ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। সোমবার (৮ আগস্ট) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা শাখা সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সিলেট জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব মৈত্রী সভাপতি আব্দুল্লাহ খোকন, পার্টির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, জেলা যুব মৈত্রী’র সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সহ সাধারণ সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, ডা জাহাঙ্গীর আলম দুলাল, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জেলা ছাত্র মৈত্রী সদস্য ফতহুম করিব বিজয়, বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, নারী মুক্তি সংসদ নেত্রী আকলীমা আক্তার, লাকি আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আমরা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যুক্ত হয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার, বেকারত্ব দূরীকরণ, নিত্য দ্রব্যের দাম সহনীয়, মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত সহ ২৩ দফার দাবির ভিত্তিতে কিন্তু আজ আমরা যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া কিছুই পাইনি।

সরকার রাতের আঁধারে জ্বালানি তেলের দাম ইচ্ছেমতো বৃদ্ধি করেছে, এতে স্পষ্ট প্রমাণিত যে তাদের কাছে সাধারণ জনগণের প্রতি মূল্যবোধ নেই এবং ১৪ দলীয় জোটের প্রতি তাদের নেই কোনো দায়িত্ববোধ। আজ বিশ্ববাজারে দাম ও চোরাচালানের অজুহাতে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি। কৃষকের সাড়ের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, চাল, ডাল, তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ইতোমধ্যে ঐতিহাসিক দামে বিক্রি, বিদ্যুতের দামও বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার যা অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন।

বক্তারা আরও বলেন “মরার মাঝে খারার গা” ২ বছর গেলো করুনায়, সিলেটসহ বিভিন্ন জেলায় দু-দুবার বন্যায় দুঃখ দুর্দশা লেগেই আছে এমতাবস্থায় সাধারণ মানুষের জীবিকার নির্বাহের করুন দৃশ্য ফুটে উঠেছে যা শ্রীলঙ্কার পথে দেশ এগোচ্ছে বলে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!