• আজ রাত ৩:১৩, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৩নং ওয়ার্ডের মেন্দিভাগে মিফতাহ্ সিদ্দিকীর খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সামর্থ্যের শেষটুকু পর্যন্ত নিয়ে বন্যাদূগর্তদের পাশে থাকবে। আজ আমরা মেন্দিভাগসহ, সিলেটের বিভিন্ন জায়গায় রান্না করা খাদ্য, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করেছি। বিএনপি আপনাদের পাশে রয়েছে। সিলেটে ভয়াবহ বন্যায় লাখ, লাখ মানুষ পানি বন্দি, এই অবস্থায় সরকার সিলেটের মানুষের পাশে না দাঁড়িয়ে পাশবর্তী দেশ থেকে শিল্পী এনে উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সামর্থ্যের সবটুকু নিয়ে কাজ করছে।
তিনি সোমবার সিলেট নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিভাগে রান্না করা খাদ্য, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণকালে এই কথাগুলো বলেন।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু,সালেহ আহমদ চৌধুরী খসরু, মহানগর বিএনপি নেতা মামুনুর রশিদ মূমুন,শফিকুর রহমান টুটুল, খালেদ আকবর চৌধুরী, সোহেল আহমদ, শাহিন আলী, সেলিম মিয়া, কাওসার হোসেন রকি, আজাদ আহমদ, সোহেল আহমদ, সানোয়ার হোসেন সজীব, মোস্তফা কামাল পাশা, সেলিম আহমদ, এপলো আহমদ, পারভেজ আহমদ, মানিক আহমদ প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ